তজুমদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক
ভোলার তজুমদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ কপিল চন্দ্র দাস (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ জুলাই দিবাগত রাতে উপজেলার আড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত কপিল চন্দ্র দাস তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর এলাকার হিমাংশু চন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তজুমদ্দিন থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আড়ালিয়া গ্রামের (পঞ্চায়েত নগর) ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। ওই এলাকায় সবুজের ওয়ার্কশপের সামনের পাকা রাস্তার ওপর থেকে কপিল চন্দ্র দাসকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) আর এম জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied