ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

উজানটিয়ায় বন্যাদুর্গত ১৬০ পরিবারের মাঝে বিএনপির চাল বিতরণ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৩:৪৬

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মানবিক সহায়তার অংশ হিসেবে উজানটিয়া১৬০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টুর নেতৃত্বে এ খাদ্য সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং সুবিধাভোগী পরিবারের হাতে চাল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নেজাম উদ্দিন। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

চাল বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত। বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপকারভোগী পরিবারের সদস্যরা এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সংকটময় সময়ে অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন