ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৩:৪৭
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে শরীয়তপুরে সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে সদর উপজেলার আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
গাছের চারা বিতরণকালে শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন,
"পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি আশা করি, প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেবে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবে।"
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা বলেন,
"এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে শুধু পরিবেশ রক্ষার বার্তাই নয়, তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধও তৈরি হবে। আমরা এই উদ্যোগের জন্য শেখ মোহাম্মদ ইয়াসিনকে আন্তরিক ধন্যবাদ জানাই।"
 
গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন,
"আমরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে এই চারা রোপণ করব এবং নিয়মিত পরিচর্যা করব। পরিবেশ সুন্দর রাখতে আরও বেশি গাছ লাগানোর বিষয়ে আমরা অন্যদেরও উৎসাহিত করব।"
 
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন