কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
কুড়িগ্রাম সদর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম সদরের মুক্তারাম এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের মো. জাহিদ হাসান আঙ্গুর (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির ব্যবহৃত মোটরসাইকেলটি থামানো হয়। পরে মোটরসাইকেলের হুকে ঝুলানো একটি প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুটি পোটলা থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আসামির কাছ থেকে একটি নম্বর প্লেটবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শাহ্-নেওয়াজ বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন