ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সম্মানহানির অভিযোগে ফেসবুক লাইভের পর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে যুবক


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৩:৪৮

চট্টগ্রামের পটিয়ায় সম্মানহানির অভিযোগ তুলে ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন রহিম বাদশা (৪২) নামে এক যুবক। রোববার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

রহিম বাদশা উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রাবণীপাড়া এলাকার মৃত আবদুস ছাত্তারের ছেলে। তিনি পটিয়া পৌরসদরের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কেয়ারটেকার হিসেবে কর্মরত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকায় নিজের ফেসবুক আইডি থেকে প্রায় ২৩ মিনিট ৪০ সেকেন্ড লাইভে এসে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রহিম। লাইভ সম্প্রচার শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

এদিকে লাইভ ভিডিওটি দেখে রাজশাহীতে অবস্থানরত এক স্বজন বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রহিমকে উদ্ধার করে দ্রুত পটিয়া পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেশী মো. আরাফাত বলেন, "লাইভ দেখে খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।"

রহিমের ছোট বোন শেলি আক্তারের অভিযোগ, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তার ভাইকে জুতার মালা পরিয়ে অপমানসহ বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করেছে। এসব ঘটনার মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবারের দাবি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

হাসপাতাল সূত্র জানিয়েছে, রহিম বাদশা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এমএসএম / এমএসএম

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা