সংস্কারের অপেক্ষায় বিবিয়ানা পাওয়ার প্লান্ট–বনগাঁও সড়ক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা পাওয়ার প্লান্ট থেকে বনগাঁও গ্রামের প্রধান সড়কটি প্রায় তিন কিলোমিটার ইটসলিং দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় এটি এখন এলাকাবাসীর কাছে যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে বনগাঁওসহ আশপাশের অন্তত চারটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন কর্মজীবী মানুষ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং রোগী বহনকারী যানবাহন উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অধিকাংশ অংশই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও ইট উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়ে। বৃষ্টির পানি জমে গর্তগুলো ঢেকে যাওয়ায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ হারুন মিয়া বলেন, "বিবিয়ানা পাওয়ার প্লান্ট থেকে বনগাঁও সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। অথচ এটি চারটি গ্রামের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দ্রুত সড়কটি সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোনাহর হোসেন বলেন, প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া।"বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গনি বলেন, "এই রাস্তাটি শুধু একটি গ্রামের নয়, আশপাশের চারটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের প্রধান সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।"বনগাঁও তারুণ্যের আলো সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. শায়খুল হোসেন (অপু) বলেন,"প্রতিবছর আমাদের সংগঠনের উদ্যোগে নিজেদের অর্থায়নে রাস্তাটির ভাঙা অংশে সাময়িক মেরামত করা হয়, যাতে মানুষ কোনোরকম চলাচল করতে পারে। কিন্তু সরকারি উদ্যোগে এখন পর্যন্ত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার লিখিত আবেদন দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।"স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এতে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনায় দ্রুত বিবিয়ানা পাওয়ার প্লান্ট–বনগাঁও সড়কটি সংস্কার করে চার গ্রামের কয়েক হাজার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হোক।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস