বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হাজারো মানুষ
আল্লাহর রহমতে টানা বর্ষণ থেমে গেলেও ভোলার মনপুরা উপজেলার মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার নবম দিনেও উপজেলার পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, উঠান ও ফসলি জমি পানির নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষক, শ্রমজীবী, শিশু, বৃদ্ধ এবং শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাল দখল করে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ায় এ জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের দাবি, এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের সৃষ্ট কৃত্রিম সংকট।
টানা বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ও পুকুর। এতে অনেক কৃষক ও মৎস্যচাষী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে খাল দখলের বিষয়ে তারা গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিক লিখিত আবেদন করেছিলেন। তবে অভিযোগের পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের ভাষ্য, সময়মতো খালগুলো দখলমুক্ত করা হলে আজকের এই দুর্ভোগ এড়ানো সম্ভব হতো।
এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, "আজ প্রায় নয় দিন ধরে আমরা পানিবন্দি। আমাদের বাড়িঘর, পুকুর ও ফসলি জমি পানির নিচে। আমরা নিঃস্ব হয়ে গেছি।"
আরেক বাসিন্দার অভিযোগ, "নবম দিনেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে আসেননি।"
সবচেয়ে হৃদয়বিদারক চিত্র তুলে ধরেন এক অসহায় ব্যক্তি। তিনি বলেন, "নয় দিন ধরে আমার চুলায় আগুন জ্বলেনি। এই কয়েক দিনে ঠিকমতো খাবারও জোটেনি। ঘর থেকে বের হওয়ারও উপায় নেই। এখন পর্যন্ত সরকারি কোনো খাদ্য সহায়তা পাইনি।"
জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না। একই সঙ্গে রোগী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে স্থানীয়দের অভিযোগের বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধার, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং পানিবন্দি পরিবারের জন্য জরুরি খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ