তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর বৃত্তি সাফল্য, ট্যালেন্টপুলে ১০ জন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন বৃত্তি লাভ করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১০ জন ট্যালেন্টপুলে এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান বলেন,শিক্ষার্থীদের এই কৃতিত্ব আমাদের গর্বিত করেছে। তাদের এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম রয়েছে। আমরা তাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করছি এবং সকলের কাছে তাদের জন্য দোয়া চাই।
উপজেলা পর্যায়ের ফলাফলে দেখা গেছে, তেঁতুলিয়া উপজেলা থেকে এবার ট্যালেন্টপুলে ৩৮ জন এবং সাধারণ গ্রেডে ৪৩ জন, মোট ৮১ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করেছে।
এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৩ জন ও সাধারণ গ্রেডে ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক ভালো ফলাফলের ক্ষেত্রে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সাফল্য উপজেলায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন