স্কুল ফাঁকি দিয়ে কফি হাউজে আড্ডা: সলঙ্গায় 'স্বপ্ন বিলাস'-এর আড়ালে অপকর্মের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নাইমুরী এলাকার পাশেই অবস্থিত "স্বপ্ন বিলাস" কফি হাউজকে কেন্দ্র করে দানা বাঁধছে তীব্র সামাজিক ক্ষোভ।
কফি হাউজের বিনোদনের আড়ালে এই প্রতিষ্ঠানটিতে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের আনাগোনা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাও অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সলঙ্গা এলাকার এই সপ্ন বিলাশ কফি হাউজটিতে প্রতিদিন সকাল থেকেই স্কুল ও কলেজের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের ভিড় জমতে দেখা যায়।
ক্লাস ফাঁকি দিয়ে তরুণ-তরুণী ও উঠতি বয়সী কিশোররা এখানে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে। প্রতিষ্ঠানটির ভেতরে তৈরি করা অন্ধকার ও গোপন কেবিন বা কক্ষগুলো মূলত এই অনৈতিক কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা সন্তানদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকি, অথচ কফি হাউজের ব্যবসায়িক স্বার্থে এখানে শিক্ষার্থীদের অন্ধকার কেবিনে আড্ডা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, অন্যদিকে এলাকার সামাজিক পরিবেশও কলুষিত হচ্ছে।"
এলাকাবাসীর দাবি, শুধু অনৈতিক আড্ডাই নয়, এই কফি হাউজটিকে কেন্দ্র করে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং মাদকের বিস্তার ঘটারও তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিনিয়ত স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের এই অনাকাঙ্ক্ষিত জমায়েত স্থানীয় সচেতন মহলকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকার সামাজিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে "স্বপ্ন বিলাস" কফি হাউজের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।
সপ্নে বিলাশ কফি হাউজের মালিক সবুজ আহমেদ এর সাথে কথা হলে তিনি বলেন, আমি কফি হাউজটি ৫বছরের ডিট করে আহাদ আলীকে দিয়েছি এখন সে চালায়,
সপ্নে বিলাশ কফি হাউজের বর্তমান মালিক আহাদ আলী সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, স্কুলের ছাত্র ছাত্রী আসতে পারে তবে আমার এখানে কোন কেবিন ব্যবস্থা নেই।
এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসলাম আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সপ্ন বিলাশ কফি হাউজের অপকর্মের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন