পেকুয়ায় বন্যার্তদের পাশে কোস্টাল ইয়ুথ ফাউন্ডেশন
কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন Coastal Youth & Social Development Foundation। মানবিক সহায়তা কার্যক্রমের দ্বিতীয় দিনে সংগঠনটির উদ্যোগে পেকুয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
সাম্প্রতিক বন্যায় ওই এলাকার বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে। অনেকের ঘরে রান্নার সুযোগ না থাকায় খাদ্যসংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সংগঠনটির একদল স্বেচ্ছাসেবক মাঠে নেমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা জানান, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক দায়বদ্ধতা থেকে তারা বন্যাকবলিত মানুষের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। এমন সময়ে শুকনো খাবার পেয়ে তাদের তাৎক্ষণিক খাদ্যসংকট কিছুটা হলেও লাঘব হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্যোগের সময় সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের মানবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড় সহায়ক। Coastal Youth & Social Development Foundation-এর এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের পাশে, মানবতার জন্য এই অঙ্গীকারকে ধারণ করে বন্যাকবলিত মানুষের জন্য তাদের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন