ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রকৌশলীর সহায়তায় সিডিএ’র স্ক্র্যাপ আত্মসাতের অভিযোগ


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৩:৫৫

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকৌশলীর সহায়তায় সংস্থাটির পুরাতন রড, গ্রিল ও স্টীলের আলমিরাসহ ৪ টনের অধিক স্ক্র্যাপ আত্মসাতের অভিযোগ ওঠেছে আব্দুল হাকিম নামের এক ঠিকাদারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, সিডিএ’র বাউন্ডারি দেয়াল পুরাতন হওয়ায় তা ভেঙে নতুন করে দেয়াল তৈরি করা হয়েছে। পুরাতন দেয়াল ভাঙার ফলে সেখান থেকে কয়েক হাজার ইট, প্রায় ২ টনের মতো পুরাতন রড ও গ্রিল স্ক্র্যাপ হয়। এগুলো সিডিএ’র স্টোরে জমা দেওয়ার কথা থাকলেও জমা দেওয়া হয়নি। এছাড়া সিডিএ ভবনের বিভিন্ন তলায় নিলামের জন্য রাখা পুরাতন প্রায় ২০টি স্টীলের আলমিরা ছিল। যা কৌশলে বের করে আত্মসাৎ করা হয়েছে। আর এসব মালামাল বের করতে ঠিকাদার আব্দুল হাকিমকে সর্বাত্মক সহযোগীতা করেছেন সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও বাউন্ডারি নির্মাণ প্রকল্পের পিডি আ.হ.ম. মিছবাহ উদ্দিন ও সহকারী প্রকৌশলী ইউনুস সিকদার।  
এবিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিরাপত্তা প্রধানের দায়িত্বে থাকা সিকিউরিটি অফিসার আব্দুল হান্নান বলেন, সিডিএ ভবনের বিভিন্ন ফ্লোরে প্রায় ১২টি পুরাতন (ব্যবহার অনুপযোগী) স্টীলের আলমিরা নিলামের জন্য রাখা হয়েছিল। কিন্তু সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের নিয়োগ বাতিল করায় নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন যোগদান করার আগেরদিন (১০ জুন, ২০২৬) ঠিকাদার আব্দুল হাকিম এগুলো সরিয়ে নিয়েছে। এগুলো নেওয়ার জন্য কোন অফিস আদেশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অফিস আদেশ নাই, তবে নির্বাহী প্রকৌশলী মিছবাহ উদ্দিন স্যারের নির্দেশে আমরা এগুলো নিতে দিয়েছি। অফিস আদেশ বা ডেলিভারি অর্ডার ছাড়া এসব আলমিরা অফিস থেকে কেন বের হলো জানতে চাইলে তিনি বলেন, আমি ছোট চাকরি করি, বড় স্যারেরা যখন কিছু বলে তখন তা না মানার সাধ্য আমার নেই। এবিষয়ে আপনি অন্যায়কারী হিসেবে গণ্য হবেন কিনা জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, মিছবাহ উদ্দিন স্যার এগুলো বের করে নিতে বলেছে এটা সবাই জানে, আমি কেন দোষী হবো? বলে পাল্টা প্রশ্ন করেন।
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঠিকাদার আব্দুল হাকিম ৫টি স্টীলের আলমিরা কিনে নিয়েছেন বলে স্বীকার  করে বলেন, ১২টি পুরাতন স্টীলের আলমিরার মধ্যে আমি ৫টি কিনে নিয়েছি আর ৭টি প্রকৌশলী ইউনুস সিকদার মেরামত করার জন্য নিয়ে গেছেন। আর বাউন্ডারি ভাঙার স্থলে কোন রড ছিলনা এবং পুরানো ইট ও গ্রিল সিডিএ’র স্টোরে জমা আছে। সেখান থেকে কেউ নিয়ে গেলে তার দায় আমার নয়। ৫টি আলমিরা ক্রয়ের জন্য কোন নিলাম হয়েছিল কি না জানতে চাইলে কোন টেন্ডার হয়নি বলে জানান তিনি। তবে পুরাতন স্ক্র্যাপ নেওয়ার সাথে তিনি জড়িৎ নয় দাবি করে বলেন, ’আমি যেহেতু রাজনীতি করি, সুনাম নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে চক্রান্ত করছে একটি চক্র।’ 
এবিষয়ে জানতে সিডিএ’র সহকারী প্রকৌশলী ইউনুস সিকদারের মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। 
সিডিএ সূত্র জানায়, কোন মালামাল পুরাতন বা ব্যবহার অনুপযোগী হলে অফিসের নিয়ম অনুযায়ী নিলাম করে রাজস্ব সংগ্রহ করার বিধান রয়েছে। কেউ চাইলেই কোন সম্পর্কের কারণে কাউকে ফ্রি দেওয়ার কোন সুযোগ নেই। এমনকি অফিসের বাইরে বের করা বা অন্য কেউ ব্যবহার করারও কোন সুযোগ নেই। আর সিডিএ অফিস একটি সংরক্ষিত এলাকা, এসব পুরাতন স্ক্র্যাপের সাইজ চোখে পড়ার মতো, তাই গোপনে চুরি করে নেওয়ার সুযোগ নেই। এসব মালামাল পাচারের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রভাবশালী কেউ জড়িত থাকতে পারে বলে মনে করছেন অনেকে। 
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও বাউন্ডারি নির্মাণ প্রকল্পের পিডি আ.হ.ম. মিছবাহ উদ্দিন বলেন, কোন স্ক্র্যাপ আত্মসাৎ করা হয়নি। সব মালামাল স্টোরে জমা আছে। তবে সিকিউরিটি অফিসার ১২টি আলমিরা থাকার কথা স্বীকার করলেও তিনি  ৫ টি পুরাতন স্টীলের আলমিরার কথা স্বীকার করেছেন তিনি।
এই বিষয়ে সিডিএ কম্পাউন্ডে খোলা আকাশের নিচে কথিত স্টোরে সরেজমিনে গিয়ে কিছু পুরাতন লোহার ও প্লাস্টিকের পাইপ ছাড়া কিছু স্ক্র্যাপ আইটেম পাওয়া গেলেও কোন রড, গ্রিল ও স্টীলের আলমিরা পাওয়া যায়নি। 

 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা