ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কু-প্রস্তাবের অভিযোগে তদন্ত শেষে ধুনট থানা থেকে প্রত্যাহার এসআই মোস্তাফিজ


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৩:৫৫
কু-প্রস্তাব দেওয়ার অভিযোগের তদন্ত শেষে বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে এ আদেশ কার্যকর হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে এসআই মোস্তাফিজুর রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী তাঁর ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজুর রহমান।
তদন্তের স্বার্থে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বিভাগীয় তদন্ত শুরু করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্তে এসআই মোস্তাফিজুর রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে হওয়া আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপের সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) তার প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই রোববার তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এদিকে, এসআই মোস্তাফিজুর রহমান ও ওই নারীর কথিত অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে ধুনটসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর আগেও বগুড়া সদর থানায় কর্মরত থাকাকালে এক নারীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে তিনি সমালোচনায় আসেন। সে সময় বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তাকে ধুনট থানায় বদলি করা হয়েছিল। সর্বশেষ একই ধরনের অভিযোগ সামনে আসার পর তাকে আবারও প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে এসআই মোস্তাফিজুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাশাপাশি কথিত অডিও ক্লিপটির ফরেনসিক পরীক্ষার ফলাফল সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন