পাঠ্যবই নয়, গাইড ও প্রাইভেটনির্ভর শিক্ষা: বাড়ছে অভিভাবকদের উদ্বেগ
জাতীয় শিক্ষাক্রমে পাঠ্যবইকে শিক্ষার মূল ভিত্তি হিসেবে ধরা হলেও বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাইড বই ও প্রাইভেটনির্ভর শিক্ষার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শুধু পাঠ্যবই পড়ে ভালো ফল করা কঠিন—এমন একটি ধারণা ক্রমেই প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে গাইড বই কেনা এবং সারা বছর প্রাইভেট পড়া অনেক পরিবারের জন্য একপ্রকার বাধ্যতামূলক ব্যয়ে পরিণত হয়েছে।
সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, অনেক শ্রেণিকক্ষে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন প্রকাশনীর গাইড বই ব্যবহার করে পাঠদান করা হচ্ছে। ফুলকুঁড়ি, পাঞ্জেরী, লেকচারসহ বিভিন্ন প্রকাশনীর গাইড বই শিক্ষার্থীদের হাতে বেশি দেখা গেছে। অনেক অভিভাবকের দাবি, কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের নির্দিষ্ট গাইড বই সংগ্রহে উৎসাহিত করা হয়।
একাধিক অভিভাবক জানান, শুধু গাইড বই কিনলেই হয় না, অনেক শিক্ষক প্রাইভেট পড়ার প্রতিও জোর দেন। তাদের আশঙ্কা, প্রাইভেট না পড়লে পরীক্ষায় ভালো ফল তো দূরের কথা, পাস করাও কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে মাসের পর মাস প্রাইভেট শিক্ষার খরচ বহন করতে হচ্ছে।
নিম্ন আয়ের পরিবারের অভিভাবকদের ভাষ্য, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বই, কোচিং ও প্রাইভেট শিক্ষার অতিরিক্ত ব্যয় সামলানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। অনেকেই সংসারের অন্যান্য প্রয়োজন কমিয়ে সন্তানদের পড়াশোনার খরচ মেটাচ্ছেন। এতে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য আরও বাড়ছে বলে মনে করছেন তারা।
এদিকে কয়েকজন অভিভাবকের অভিযোগ,কিছু শিক্ষক প্রকাশনীর পক্ষ থেকে ব্যক্তিগত সুবিধা নিয়ে শিক্ষার্থীদের উপর বাড়তি বইয়ের চাপ সৃষ্টি করছেন। যদিও তারা এ অভিযোগের পক্ষে প্রকাশ্যে কোন প্রমাণ দেখাতে
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন