দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ
রায়গঞ্জ পৌর গোল চত্বরের জনগুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী সংস্কার, কমেছে জনদুর্ভোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বরের বেহাল সড়ক নিয়ে সংবাদ প্রকাশের পর অস্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
রায়গঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন আকন্দ নিজ উদ্যোগে সড়কের বিভিন্ন স্থানে ইট, ইটের আদলা ও রাবিশ ফেলে চলাচলের উপযোগী করে দেন। এতে কয়েকদিন ধরে কাদা-পানির কারণে চরম ভোগান্তিতে থাকা পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণকাজের ধীরগতির কারণে ধানগড়া গোলচত্বর এলাকায় সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে যায়। গর্তে পানি জমে থাকায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল পথচারী, মোটরসাইকেল, ইঞ্জিনচালিত সিএনজি, অটোরিকশা, বাস ও ট্রাকচালকদের।
বিষয়টি নিয়ে দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে ‘রায়গঞ্জে ধানগড়া গোল চত্বর সড়কের কাজে ধীরগতি, কাদায় জনদুর্ভোগ ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
পরে মোশাররফ হোসেন আকন্দ শ্রমিক দিয়ে সড়কের গর্তগুলোতে ইট, ইটের আদলা ও রাবিশ ফেলে অস্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা করেন। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং কাদা-পানিজনিত দুর্ভোগও অনেকটা কমে আসে।
রায়গঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন আকন্দ বলেন, “ধানগড়া গোলচত্বর রায়গঞ্জ পৌরসভা ও উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে এটি বেহাল অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ চোখে না পড়ায় নিজের বিবেকের তাগিদ থেকেই সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি। এটি স্থায়ী সমাধান নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নির্মাণকাজ শেষ করলে সাধারণ মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে দূর হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, অস্থায়ী সংস্কারের ফলে বর্তমানে মোটরসাইকেল, ইঞ্জিনচালিত সিএনজি ও অন্যান্য যানবাহন আগের তুলনায় সহজে চলাচল করতে পারছে। তবে বর্ষা মৌসুমে নতুন করে দুর্ভোগ এড়াতে দ্রুত চলমান সড়ক ও ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ধানগড়া গোলচত্বর রায়গঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কসংযোগ। এ পথ দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজের ধীরগতির কারণে এ সড়কে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার