বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন চিকিৎসক ডা. এমদাদুল হাসান। তিনি বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বন্যার পানিতে ভাসছে প্রিয় চট্টগ্রাম। পানিবন্দি হাজারো মানুষের চোখে এখন বেঁচে থাকার আকুতি। এ সংকটময় সময়ে একজন চিকিৎসক হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকে তিনি বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চান।
তিনি জানান, বন্যাকবলিত এলাকার যেকোনো ব্যক্তি চিকিৎসাসংক্রান্ত পরামর্শ, প্রয়োজনীয় গাইডলাইন কিংবা জরুরি স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। প্রয়োজন হলে তিনি তার ব্যাক্তিগত নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বন্যার্তদের বিনা খরচে চিকিৎসাসেবা প্রসঙ্গে ডা. এমদাদুল হাসান বলেন, আপাতত রোগীদের অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক সেবা প্রদান করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে বন্যাকবলিত এলাকায় চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে রোগীদের সরাসরি সেবা দেওয়া হবে।
তিনি আরও জানান, চলমান বন্যা পরিস্থিতিতে গর্ভবতী নারীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি বিশেষ মেডিকেল টিম কাজ করছে, যাতে তারা দ্রুত প্রয়োজনীয় সেবা পেতে পারেন।
ডা. এমদাদুল হাসান বলেন, রোগীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে তাঁর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন 'পটিয়া কেয়ার ফাউন্ডেশন'-এর সদস্যদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে তাঁর এ মানবিক উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানিয়েছেন অনেকেই। দুর্যোগকালীন সময়ে বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণাকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি এক যুবকের সংবেদনশীল অঙ্গে ঢুকে পড়া জোঁক অস্ত্রোপচার ছাড়াই সফলভাবে অপসারণ করে আলোচনায় আসেন ডা. এমদাদুল হাসান।
এমএসএম / এমএসএম
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন