ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে ঝরে গেল পাঁচ বছরের তুলসীর প্রাণ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৪:৩৪

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি এলাকায় বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে পড়ে নন্দী মল্লিক তুলসী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তুলসী সুজন মল্লিকের মেয়ে। শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল জানান, দুর্ঘটনার সময় বাড়িতে শিশুটির ঠাকুরমা ছাড়া আর কেউ ছিলেন না। শিশুটির মা সেদিনই গার্মেন্টসে নতুন চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন এবং বাবা কেপিএমের কয়লার ডিপু এলাকায় অবস্থান করছিলেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন