ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে প্রশাসন কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৪:৩৫

সারাদেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় রাঙ্গামাটি রাজস্থলী  উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩জুলাই)  সকাল ১০ টায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইউছুপ হাসান। সভায় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান,  সুমন খান, স্বাস্থ্য কমপ্লেক্স  আরএমও  ডা, জিয়া উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মৌলনা ফরিদ আহম্মদ,  কৃষি অফিসার মিন্টু মিয়া, প্রানী সম্পদ কর্মকর্তা নোমান , মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা,পল্লি সঞ্চয় কর্মকর্তা রতদ দেব,  যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,  সমাজ সেবা লীজা চাকমা  সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক  জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইউছুপ হাসান  বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন  প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সমন্বয়ে সচ্ছতার মধ্যে তালিকা প্রেরণ করে ত্রান বিতরণের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা সিদ্ধান্ত  গৃহিত হয়। 
ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলা প্রশাসন কর্তৃক দুর্যোগ বাস্তবায়ন কমিটির সভায় বক্তব্য রাখছেন ইউএনও ইউছুপ হাসান। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন