জাতীয়তাবাদী ক্রীড়াদল পাবনা জেলা আহ্বায়ক কমিটি গঠন
জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার ৮৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সাবেক ফুটবলার আনিছুল হক বাবুকে আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার সমসের আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক জাতীয় ফুটবলার তরিকুল ইসলাম ডাবলুকে সদস্য সচিব এবং সাবেক ব্যাডমিন্টন খেলোয়ার তৌহিদুল ইসলামকে সদস্য (দপ্তরের দায়িত্বে) করা হয়েছে।
৮৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বাকিরা জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়ার, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক সদস্য হিসেবে রয়েছেন।
জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা কমিটির আহ্বায়ক আনিছুল হক বাবু বলেন, সমাজের নানা অসঙ্গতি অপরাধ নিয়ন্ত্রণে খেলাধূলার ভূমিকা রয়েছে। আমরা চেষ্টা করবো জাতীয়তবাদী ক্রীড়াদলের মাধ্যমে কিশোর, তরুণ, যুবসমাজকে মাঠে ধরে রাখতে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা