ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রকে আধুনিকায়ন করা হচ্ছে ঃ পাবিপ্রবি উপাচার্য


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৪:৪২

শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়; এটি তাদের অধিকার। পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রকে আধুনিকায়ন করা হচ্ছে। কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে নিজ উদ্যোগে স্থাপিত ক্যারিয়ার কর্ণারের উদ্বোধনের সময় একথা বলেন উপাচার্য অধ্যাপক ড.আবুল হাসনাত মোহা. শামীম।
রোববার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে প্রথমবারের মতো ক্যারিয়ার কর্নার উদ্বোধন করা হয়। উপাচার্যের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এটি স্থাপন করা হয়েছে। ক্যারিয়ার কর্নারে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বশেষ সহায়ক বই, সাময়িকী এবং ক্যারিয়ার গাইডলাইন  সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। 
ক্যারিয়ার কর্নারের উদ্বোধনের সময় উপাচার্য বলেন, লাইব্রেরি শিক্ষার্থীতে পরিপূর্ণ থাকা একজন উপাচার্যের জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমরা শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করতে সুযোগ-সুবিধা বাড়িয়েছি। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে।  শিক্ষার্থীদের জব কর্ণার স্থাপনের দাবির প্রতি সাঁড়া দিয়ে ক্যারিয়ার কর্ণার স্থাপন করা হল। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবেন। আমাদের লক্ষ্য বিশ্বমানের একটি স্মার্ট লাইব্রেরি গড়ে তোলা। আমরা ই-বুক এবং আন্তর্জাতিক মানের ই-জার্নালের সাবস্ক্রিপশন যুক্ত করার প্রক্রিয়ায় আছি, যেন শিক্ষার্থীরা বিশ্বের যেকোন প্রান্তের সর্বশেষ গবেষণাপত্র সহজে পড়তে পারে। রেফারেন্স বইয়ের সংখ্যা বহুগুণে বৃদ্ধি করা হবে। নিরবছিন্ন ব্রাউজিং ও গবেষণার জন্য লাইব্রেরির ভেতরে ডেডিকেটেড হাই-স্পিড ওয়াই-ফাই এবং কয়েকটি কম্পিউটার নিয়ে ছোট ‘আইটি জোন’ স্থাপন করা হবে। লাইব্রেরির সময় রাত ১০টা পর্যন্ত করা হবে। সর্বোপরি  লাইব্রেরির গুণগতমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছি।
ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান  অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামসহ জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান  জানান বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় উপাচার্যের নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন