আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ও নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ এই জাল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১৩ জুলাই) বিকেল ৩.৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. সেলিম।
আত্রাই উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, সমসপাড়া হাটে নিষিদ্ধ রিং জাল বিক্রি হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান। অভিযানে সহযোগিতা করেন সহকারী প্রশাসনিক অফিসার মো. আহসান হাবিব নাঈম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন: আমাদের মৎস্য সম্পদ রক্ষায় সরকার সব ধরণের ক্ষতিকর ও নিষিদ্ধ জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে এই রিং জাল বা কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আজকের অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান জানান, এই নিষিদ্ধ রিং জালগুলো মাছের রেণু পোনাসহ সব ধরণের ছোট মাছ ধ্বংস করে দেয়, যা আমাদের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আমরা প্রতিনিয়ত জেলে ও ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করছি। এরপরেও যারা আইন অমান্য করে এই নিষিদ্ধ জাল বিক্রি বা ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জব্দকৃত জালগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও বাজারের সাধারণ মানুষের উপস্থিতিতে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। প্রশাসনের এমন সময়োপযোগী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন