কুমিল্লায় জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
সোমবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে জরুরি ভিত্তিতে নৌকা ও ভ্যানের ব্যবস্থা করা হয়।
কুসিক প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু নিজে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত থেকে পানিতে নেমে পরীক্ষার্থীদের পারাপার তদারকি করেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুসিক সূত্র জানায়, পরীক্ষা চলাকালে ও শেষে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা মাঠে কাজ করেন।
প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, কোনো পরীক্ষার্থী যেন জলাবদ্ধতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই তাৎক্ষণিকভাবে নৌকা ও ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে।
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
প্রশাসকের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী