ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বৃষ্টি ও জোয়ারের পানি কমতে থাকলেও কমেনি জন র্দূরভোগ হাতিয়ার চরআতাউরে ছাত্রদলের ত্রাণ বিতরণ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৭-২০২৬ বিকাল ৫:৩০

অস্বাভাবিক বৃষ্টি ও জোয়ারের পানি কমতে থাকলেও কমেনি জন র্দূরভোগ। টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হাতিয়া উপজেলা ছাত্রদল। শনিবার থেকে উপজেলার বিভিন্ন বণ্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় আজ হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছন্ন দুর্গম চরআতাউর এলাকায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বণ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি তারা দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগকালীন সময়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরীসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যা ও জোয়ারে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।

তারা আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।।

ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন