রাণীশংকৈলে কাজ না করেই কাবিখার চাল আত্মসাৎ করলো প্রকল্প সভাপতি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সইদুল হক কাজ না করেই কাবিখার সাড়ে ৭ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে সোমবার ১৩ জুলাই দুপুর আড়াই টায় ওই রাস্তায় গিয়ে দেখা যায় কোন প্রকার কাজ করা হয় নি।
উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের এইচবিবি করণ কাজ না করেই সাড়ে ৭ মেট্রিক টন চাল অর্থাৎ ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রাণীশংকৈল উপজেলার রসুনপুর (চেয়ারম্যান পাড়া) রাস্তার দুই পাশে এইচবিবি করণ প্রকল্পের অনুকূলে দুই কিস্তিতে সাড়ে ৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
গত, ৩০ জুন ২০২৬ এর মধ্যে ৪৭ মিটার এইচবিবি করণ কাজ শতভাগ শেষ করার সরকারি নির্দেশ ছিল। কিন্তু এইচবিবি করণ না করেই কাগজে-কলমে শতভাগ কাজ দেখিয়ে প্রকল্পের অনুকূলে বরাদ্দ সাড়ে ৭ মেট্রিক টন (চালের মূল্য প্রায় ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা) উত্তোলন করে নিয়েছেন প্রকল্প সভাপতি সইদুল হক।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি সইদুল হকের মুঠোফোনে একাধিক বার ফোন দিলে তার কোন সাড়া পাওয়া যায় নি।
এ ব্যাপারে রাণীশংকৈল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) সামিয়েল মার্ডি বলেন, নিউজ কেন করবেন ভাই? আপনি বিষয়টি জানালেই আমি আপনার মাধ্যমে জানলাম। বিষয়টি খতিয়ে দেখবো।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন