ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৩-৭-২০২৬ বিকাল ৫:৫১

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সহায় সম্বল হারিয়ে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সংগঠন-ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

সোমবার (১৩ জুলাই ২০২৬) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শান্তিপুর ও নারিকেল বাগান এলাকায় এসব ত্রান বিতরণ করা হয়। দীঘিনালায় সংগঠনটির উদ্যোগে উপজেলার প্রথম পর্যায়ে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে জরুরী ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

বিতরণকৃত ত্রাণের মধ্যে-চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, মোমবাতি, দেশলাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেন। ত্রাণ বিতরণকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সদস্য ও দীঘিনালা উপজেলা সমন্বয়ক বর্ণ চাকমা, উপজেলা সভাপতিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বর্ণ চাকমা বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকল বন্যা দুর্গতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) পাশে আছে এবং সব সময় থাকবে।

ভবিষ্যতেও জনগণের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে মানুষের পাশে থাকবে বলে অঙ্গিকার করেন। এ সময় তিনি বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানান। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এই মানবিক সহায়তা কার্যক্রম তিন পার্বত্য চট্টগ্রামে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি,রাঙামাটি,বান্দরবানে ৬ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে এ সহায়তা তুলে দেয়া হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জাননো হয়। টানা বর্ষণে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সড়ক,বসতঘর,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন