ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৩-৭-২০২৬ বিকাল ৫:৫১

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম হয়েছে। টানা বৃষ্টিতে শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পানি পড়তে থাকায় শিক্ষার্থীদের ছাতা মাথায় বসেই পরীক্ষা দিতে হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জরাজীর্ণ শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি টপটপ করে পড়ছে। এতে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে অন্য হাতে কলম চালিয়ে উত্তরপত্র লিখছেন। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও পরীক্ষা শেষ করতে বাধ্য হন তারা। ভিডিওটি প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে নানা মহলে সমালোচনা দেখা দিয়েছে।

জানা গেছে, রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসার পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

বর্ষা মৌসুমে ছাদ থেকে পানি পড়ায় শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া নির্মাণাধীন নতুন ভবনের কাজ এখনও শেষ না হওয়ায় সেটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ বলেন, যে কক্ষে পরীক্ষা নেওয়া হয়েছে সেটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি শ্রেণিকক্ষ। ভারী বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়তে শুরু করে, এতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে নতুন ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে নতুন ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে। তখন দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার