আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি যাওয়া কম্পিউটারসহ মালামাল উদ্ধার ও চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উলিপুরের রফিকুল ইসলামের ছেলে নাফিস উদ্দিন (১৯) ও আদমদীঘি সদরের তালসন গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে রায়হান আলী (১৯)। গত রোবার (১২ জুলাই) রাত ৮টা দিকে আদমদীঘি সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রকাশ, আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গত বৃহস্পতিবার (৯ জুলাই) অফিস ছুটির পর থেকে রোববার (১২ জুলাই) সকাল ৯টার মধ্যে যে কোন সময় অফিস কক্ষের জানালার লোহার রড ভেঙে চোরচক্র ভিতরে প্রবেশ করে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটরসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন আদমদীঘি থানায় গত রোববার সকালে একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর ওই রাতেই আদমদীঘি থানার মামলা তদন্তকারি উপ পরিদর্শক আরাফাত রহমান একটি সুত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রকে শনাক্ত করার পর উল্লেখিত চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করার পর তাদের দেয়া তথ্যানুসারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটর বগুড়া সদরের গোদারপাড়া এলাকায় একটি বাসা থেকে চোরাই মালামাল গুলো উদ্ধার করতে সক্ষম হয়। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত
আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার
রায়গঞ্জ উপজেলা সদরে টিটিসি স্থাপনের দাবিতে বিক্ষোভ- সমাবেশ, ইউএনওকে স্মারকলিপি প্রদান
বাগেরহাটে কলেজ ছাত্র জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যূত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো - সাবেক মেয়র সাক্কু
গজারিয়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা
ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় স্বর্ণ ছিনতাই;চক্রের এক সদস্য গ্রেপ্তার
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন