ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৩-৭-২০২৬ বিকাল ৫:৫৮

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়  পার্শ্ববর্ত্তি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা বিশাল একটি অজগর সাপ জালে আটকা পড়ার পর উদ্ধার করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার সোমবার সকালে খালে পেতে রাখা বুছনা জাল তুলতে গিয়ে আটকে পড়া অজগরটি দেখতে পান। পরে খবর পেয়ে রাসেল কবিরাজ নামের এক ব্যক্তি অজগরটি নিরাপদে উদ্ধার করেন। ৯ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের অজগরটি এদিন বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালি টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কসি চালিতাবুনিয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার মাছ ধরার জন্য খালে বুছনা জাল পেতে রাখেন। সোমবার সকালে তিনি বুছনা জাল তুলতে গিয়ে জালে আটকে থাকা বিশাল একটি অজগর সাপ দেখতে পান। পরে রাসেল কবিরাজ নামের এক ব্যক্তি অজগরটি নিরাপদে উদ্ধার করেন। তিনি অজগরটি উপজেলা সদরে নিয়ে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন। খবর পেয়ে সুন্দরবনের গুলিশাখালি টহল ফাঁড়ির বনরক্ষীরা অজগরটি রাসেল কবিরাজের কাছ থেকে উদ্ধার করে। বিকেলে অজগরটি সুন্দরবনে গুলিশাখালি টহল ফাঁড়ি এলাকার বনে অবমুক্ত করা হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত