গজারিয়ায় কেড়ির ট্যাবলেট খেয়ে তিন সন্তানের জনকের আত্মহত্যা
গজারিয়ায় তিন সন্তানের জনক মো. সফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি কেড়ির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সফিকুল ইসলাম গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
জানা যায়, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের তিন সন্তানের জনক মো. সফিকুল ইসলাম গত সোমবার রাত আনুমানিক ২টার দিকে গ্রামের কলাপাড়ার চকের মধ্যে কেড়ির ট্যাবলেট খেয়ে পড়ে আছে, যা সে তার লিবিয়া প্রবাসী ভাইকে ফোন করে জানায়, এ সময় ভাইকে অনুরোধ করে তার সন্তানদের দেখে রাখতে। প্রবাসী ভাই তাৎক্ষণিক বিষয়টি পরিবারের লোকজনকে জানানোর পরে পরিবারের লোকজন চকের মধ্য থেকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে তার চাচাতো ভাই মোসলেম মিয়া জানান, সফিকুল দীর্ঘদিন যাবৎ আর্থিক সমস্যার কারণে দেনাগ্রস্ত থেকে হতাশ ছিল। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই কেড়ির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন জানান, অপমৃত্যুর একটি সংবাদ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied