রায়পুরে হাতুড়ে চিকিৎসকের ভুলে টিটেনাসের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন! হাসপাতালে কিশোরী
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে টিটেনাস (টিটি) ইনজেকশনের পরিবর্তে জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ইশরাত জাহান (১২) নামে এক কিশোরী অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৯ জুন)সোমবার ইশরাত জাহান টিটেনাস ইনজেকশন দেওয়ার জন্য গাজীনগর বাজারের দীপ্ত মেডিকেল হলে নেওয়া হয়। সেখানে দোকান কর্মচারী তপন (৫০) নামে এক ব্যক্তি ভুলবশত টিটেনাসের পরিবর্তে 'সোমাজেট' নামে জম্মনিয়ন্তণ একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইশরাত জাহান বমি বমি ভাব শুরু হয়, পরে সে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
ইশরাত জাহানের বাবা সফিউদ্দীন নয়ন অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে টিটেনাস ইনজেকশন দেওয়ার জন্য গাজীনগরের প্রদীপ ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু সেখানে টিটেনাস না দিয়ে সোমাজেট নামে জম্মনিয়ন্তণ ইনজেকশন দেওয়া হয়। এরপরই আমার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, “প্রদীপ ডাক্তার নিজেই ভুয়া চিকিৎসক। তার প্রতিষ্ঠানে ভুল চিকিৎসা দেওয়ার কারণেই মেয়েটি অসুস্থ হয়েছে। আমরা এ ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা চাই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রদীপ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি আমাদের ভুল হয়েছে। একসঙ্গে টিটেনাস ও সোমাজেট ইনজেকশন বের করা হয়েছিল। তপন না বুঝে ভুল ইনজেকশন দিয়ে ফেলেছে। বিষয়টি নিয়ে বাজার কমিটির মাধ্যমে সমঝোতা হয়েছে। চাইলে বাজার কমিটির সঙ্গে কথা বলতে পারেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বাহারুল আলম বলেন, ঘটনাটি এইমাত্র জেনেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন