ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পটিয়ায় পাবলিক প্রসিকিউটরের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও দলিলপত্র লুট


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ১২:৩৯

চট্টগ্রামের পটিয়ায় বাড়িতে কোনো সদস্য না থাকার সুযোগে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শহিদুল ইসলাম সুমনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার রাত অথবা সোমবার দিনের কোনো এক সময় উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুর পাড়ায় অবস্থিত তাঁর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় তিনি পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় প্রতিবেশীরা বাড়ির ছাদের দরজা খোলা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন, আলমারি ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে পরিবারের সদস্যরা এসে দেখতে পান, আলমারিতে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়ে গেছে। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অ্যাডভোকেট শহিদুল ইসলাম সুমন জানান, তিনি নিয়মিত ওই বাড়িতে বসবাস করেন না। প্রতি সপ্তাহে তাঁর বাবা-মা বাড়িতে এসে থাকেন। সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা রান্নাঘরের জানালা কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। সন্ধ্যায় প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তিনি বাড়িতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে অবহিত করেন।

তিনি আরও জানান, প্রায় এক মাস আগেও একই বাড়ি থেকে পাইপ চুরির ঘটনা ঘটেছিল। এবারও একইভাবে চুরি হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা