নেত্রকোণায় আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুত জেলা স্বাস্থ্য বিভাগ
নেত্রকোণায় সম্ভাব্য আগাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী,জরুরি ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া,চর্মরোগ ও সাপের কামড়ের ঝুঁকি বিবেচনায় রেখে পর্যাপ্ত স্যালাইন,আইভি ফ্লুইড,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নেত্রকোণা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা ইপিআই ভবনে আয়োজিত আগাম বন্যা পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা.গোলাম মাওলা।
তিনি বলেন,বন্যার সময় সাধারণত ডায়রিয়া ও চর্মরোগের প্রকোপ বৃদ্ধি পায়। পাশাপাশি সাপের উপদ্রবও বেড়ে যায়। এসব পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানি নিরাপদ করা সম্ভব হবে।
এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর পর্যাপ্ত মজুত রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান,বর্তমানে জেলার স্বাস্থ্য বিভাগের মজুতে রয়েছে ৫৭ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ৩০ হাজারের বেশি আইভি ফ্লুইড (কলেরা স্যালাইন), ৪৬ হাজার ৬০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপের কামড়ের চিকিৎসার জন্য ২১৮ ডোজ অ্যান্টি-স্নেক ভেনম। তিনি আরও বলেন, বর্তমান মজুত যেকোনো প্রাথমিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট।
তবে বন্যার তীব্রতা বৃদ্ধি পেলে যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়,সে লক্ষ্যে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রীর চাহিদা পাঠানো হয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে মজুত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ব্রিফিংয়ে সাংবাদিকদের পক্ষ থেকে দুর্যোগকালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরা হয়। এ সময় বক্তব্য দেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম,এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস এবং মাই টিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সাহা, ডেপুটি সিভিল সার্জন আফরোজ সুলতানাসহ জেলার বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪