ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর রাণীশংকৈলের বাংলাগড় হাইস্কুলে তদন্ত কমিটি গঠন


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ১২:৪২
দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় হাইস্কুলে সহকারী শিক্ষক শরৎচন্দ্র রায় গত তিন মাস ধরে স্কুলে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তোলা নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
 
গত ৭ জুলাই দৈনিক সকালের সময় পত্রিকায়  ‘রাণীশংকৈলে দীর্ঘদিন স্কুলে না গিয়েও বেতন তুলছেন শিক্ষক ও ইউপি চেয়ারম্যান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে গত ৯ জুলাই তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
 
জারি করা অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান কমিটির আহ্বায়ক, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শাকিল হোসেন সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকিরুল ইসলামকে সদস্য করা হয়েছে।
 
অফিস আদেশে প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন