ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বেনাপোল বন্দরে ঘোষনাবর্হিভূত কোটি টাকার শাড়ি,কসমেটিক্স পণ্য আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ১২:৪৪

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি, পণ্য লোপাট, চোরাচালান, স্কেল কারসাজি,মামলা সবই যেন মামুলি ঘটনা। একেরপর এক দুর্নীতির ঘটনা প্রকাশ হলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে মূল হোতারা। সোমবার (১৩ জুলাই) বিকালে বন্দরের ৩৭ নম্বর শেড থেকে কাগজপত্রবিহীন ১৯ প্যাকেজ উচ্চমূল্যের একটি শাড়ি,থ্রিপিস ও কসমেটিক্স পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায়  বন্দর জুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বন্দরে শুল্ক ফাঁকি,পণ্য লোপাট,মামলা সবই যেন মামুলি ঘটনায় দাঁড়িয়েছে। আর ধরাছোঁয়ার বাইরে অদৃশ্য চাদরে অধরাই থাকছে মূল হোতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুল্কফাঁকি দিতে একেক সময় একেক লাইসেন্স ব্যবহার করা হয়। এজন্য ভাড়া নেওয়া হয় বিভিন্ন পড়ে থাকা বা অকেজো লাইসেন্স। আর সুযোগ বুঝে বিল অফ এন্ট্রি দাখিল করে পণ্যে খালাশ করে শুল্কফাঁকি দেওয়া হয় কোটি কোটি টাকা। পুরো ঘটনায় সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার সাথে কাস্টমস এবং বন্দরের উর্দ্ধত্বন কর্মকর্তাদের যোগসাজস রয়েছে। বিশেষ করে বন্দরের কর্মকর্তাদের সখ্যতায় গড়ে উঠা সংঘবদ্ধ শুল্কফাঁকি, মিথ্যা ঘোষণা এবং বন্দর থেকে সরাসরি পণ্য গায়েবের এক ভয়ংকর চক্রের রামরাজত্ব চলছে। ভারত থেকে পণ্য চালান আসছে আর সব ঘাট ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে খালাশ হয়ে চলে যাচ্ছে গন্তব্যে।
অভিযোগ উঠেছে, আটক ১৯ প্যাকেজ পণ্য চালানে মূলত ৪০ প্যাকেজ পণ্য ছিলো যা আগে ভাগেই ২১ প্যাকেজ সরিয়ে নেওয়া হয়েছে। পরে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ১৯ প্যাকেজ পণ্য আটক হয়। এ কাজে জড়িত বন্দরের ৩৭ শেড ইনচার্জ আবুল খায়েরের যোগসাজসে কাগজপত্রবিহীন ঘোষণাবর্হিভূত ৪০ প্যাকেজ পণ্য নামায় শুল্ক ফাঁকি চক্র। যার ২১ প্যাকেজ পণ্য পাচার হয়ে চলে গেছে। তবে এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে কাস্টমস ও বন্দর নিখোঁজ পণ্য চালান জব্দ বলে প্রচার করছে। 
গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক ১৯ প্যাকেজ পণ্য চালানে ১৩ প্যাকেজে শাড়ি,বেবি ওয়্যার,থ্রিপিস পাওয়া গেছে যার ওজন ৪৮৯ কেজি এবং ০৬ প্যাকেজে ১১৬ কেজি কসমেটিক্স পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। 
এদিকে গত ৪ মাস আগে আটক হওয়া ৩২ নম্বর ও ৩৪ নং শেডে থাকা ভায়গ্রার দুটি চালান পাচার হওয়ার সংশয় দেখা দেওয়ায় কাস্টমস বন্দরকে চিঠি দিয়েছে। সরেজমিনে,কাস্টমসের চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট শেডে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আনসার সদস্য, বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান আল-আরাফাত এর নিরাপত্তাকর্মী এবং বন্দরের গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া বন্দরের আরেকটি শেডে দীর্ঘদিন ধরে ভায়াগ্রা সন্দেহে জব্দ থাকা চালানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে এসব ভয়ংকর জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাবিত পণ্য চালান ধংস না হওয়ায় কাস্টমস কমিশনারের দিকে প্রশ্ন উঠেছে।  
কাস্টমস আইন অনুযায়ী,আমদানি পণ্য খালাসের ৩০ দিনের মধ্যে আমদানিকারক পণ্য গ্রহণ না করলে তা কাস্টমসের মাধ্যমে নিলাম বা ধ্বংস করার কথা। কিন্তু মাসের পর মাস ও  বছর পার হলেও বিপুলসংখ্যক অখালাসকৃত পণ্য চালান বন্দরে পড়ে থাকে। এ কাজে নিলাম বা ধংস না হওয়ার পেছনেও সিন্ডিকেট কাজ করে। সময় সুযোগ বুঝে আমদানি নিশিদ্ধ,কাগজপত্রবিহীন পণ্য শেড থেকে এক সময় উধাও করে দেই। অখালাসকৃত পণ্য বছরের পর বছর বন্দরে ফেলে রাখা ও লোপাট ও চুরির প্রবণতা ঠেকাতে সংশ্লিষ্ট আমদানিকারকদের নিবন্ধন বাতিল, কালো তালিকাভুক্তিসহ অর্থ পাচারসংশ্লিষ্ট মামলা দিয়ে দ্রুত নিস্পত্তির দাবি জানিয়েছে বন্দর ব্যবহারকারি ব্যবসায়ীরা।    
বেনাপোলের সচেতন নাগরিক শাহাজালাল খাঁন মন্টু জানান, বেনাপোল বন্দরের ৩৭ নং শেড জাদুর শেডে পরিণত হয়েছে। মিথ্যা ঘোষণায় পণ্য নামানো,জব্দ পণ্য চালান গায়েব আবার নতুন পণ্য চালান আটক সবই যেন আলাদ্বিনের প্রদিপের মতো হচ্ছে। আরও কিছু ঘটলে এই জাদুর শেডকে জাতীয় ভাবে সংরক্ষণ করতে হতে পারে। বন্দরে আমদানি পণ্য রাখার মাশুল গুনতে নয় যেন ভিআইপি মাশুলে চলছে চোরাচালান ও শুল্ক ফাঁকি। এর সাথে জড়িত কাস্টমস ও বন্দরের পরস্পর যোগসাজসে গড়ে উঠা দীর্ঘ দিনের শক্তিশালি চক্রের হাত ধরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি চলছে। ফলে অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা।
বন্দর সংশ্লিষ্টরা জানান, অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থা থাকা সত্ত্বেও অসাধু চক্র মিথ্যা ঘোষণায় ঘোষণাবর্হিভূত ও নিষিদ্ধ পণ্য আমদানির চেষ্টা অব্যাহত রেখেছে। সম্প্রতি প্রায় ১৫ কোটি টাকার আমদানি পণ্য পাচারের অভিযোগে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নাজুক রয়েছে। তাছাড়া অভিযুক্তদেরকে নাম মাত্র বহিস্কার ও তদন্ত কমিটির নামে তালবাহানায় চলছে সব কারসাজি। 
অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি চক্রের সাথে হাত মিলিয়ে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন সময় পণ্যগার থেকে অবৈধভাবে পণ্য বের করে নিয়ে চলে যাচ্ছে। আর এত কিছুর পরও বন্দর ও কাস্টমসের উর্দ্ধত্বন কর্মকর্তাদের গায়ে টিকিটি হাওয়াও লাগছে না। একই সাথে বদলির আগেই আখের গোছাতে ব্যাস্ত হয়ে পড়েছে অসাধু কর্মকর্তারা। কাস্টমস কমিশনার ফাইজুর রহমান ও জয়েন্ট কমিশনার সাইদ আহমেদ রুবেলের গোপন আঁতাতে এসব চলছে বলে গুঞ্জন উঠেছে। 
স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ ঢাকার কামরাঙ্গীরচরের মেসার্স আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে প্রায় ১৬ টন ‘কোয়ার্টজ পাউডার’ আমদানি করে। যার বি/ই নং-১৯০৪২ তারিখ:১৫/০৩/২৬ইং। পণ্য চালানটির নমুনা পরীক্ষাগারে পাঠালে সেখানে তিন হাজার ৬৭৫ কেজি সিলডেনাফিল সাইট্রেট ভায়গ্রা পাওয়া যায়। পণ্য চালানটি খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের হায়দার অ্যান্ড সন্স নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। অথচ ভায়গ্রার মতো ভয়ংকর একটি চালান জব্দের পরও কমিশনার ফাইজুর রহমান ও জয়েন্ট কমিশনার সাইদ আহমেদ রুবেল সিঅ্যান্ডএফ প্রতিষ্টানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেইনি।  
বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, উদ্ধার হওয়া ১৯ প্যাকেজ পণ্য আগের জব্দ করা চালানেরই অংশ হবে। এগুলো শেডের ভেতরে নিলাম পণ্যের স্তূপের নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনার পেছনে বন্দরের কারও কোনো অনিয়ম বা সম্পৃক্ততার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার তৌফিকুর রহমান জানান, উদ্ধার হওয়া পণ্যগুলো পুনরায় গণনা ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এমএসএম / এমএসএম

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'

বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার

মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ

ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ

‎নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা

আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?

পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাস গ্রেপ্তার

মাগুরায় ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক