পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাস গ্রেপ্তার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরনী দাস (ওরফে তাওহিদ ইসলাম)কে একটি মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা সিআইডি পুলিশের একটি দল এবং গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার একটি মন্দির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মানি লন্ডারিং মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ওসি সরোয়ার আলম খান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিদাস চন্দ্র তরনী দাসকে ঘিরে দীর্ঘদিন ধরে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন। এসব কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাইবান্ধা জেলা শাখা, ইমাম-ওলামা পরিষদ, সচেতন নাগরিক ফোরাম এবং তৌহিদী জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয়দের দাবি, এর আগেও হরিদাস চন্দ্র তরনী দাস একটি প্রতারণা মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তবে ওই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মামলার তদন্ত ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬