ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের খামার আন্ধারীঝার গ্রামের ২ নম্বর ওয়ার্ডে ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, খামার আন্ধারীঝার গ্রামের কৃষক আব্দুল মজিদ তার ৪০ শতক কৃষিজমিতে আমন ধানের চারা রোপণ করেন। অভিযোগ রয়েছে, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা রাতের আঁধারে তার রোপণ করা ধানের চারা নষ্ট করে দেয়। এতে কৃষক আব্দুল মজিদ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গভীর উদ্বেগ ও হতাশার মধ্যে পড়েছেন। স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে খামার আন্ধারীঝার গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহেদুল ইসলাম (পিতা: আব্দুল আজিজ), মো. মতিয়ার রহমান (৪০), মো. আব্দুল আজিজ (পিতা: মৃত জাবেদ আলী মন্ডল) এবং মো. জব্বার হোসেন (৫৮) (পিতা: মৃত কচর উদ্দিন)-এর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী। জানা গেছে, গত ৫ মে ২০২৬ তারিখে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আন্ধারীঝার ইউনিয়ন পরিষদে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আন্ধারীঝার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাবেদ মন্ডল এবং জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার উপস্থিত থেকে উভয় পক্ষের মধ্যে তিন শত টাকা মূল্যে লিখিত স্বাক্ষর নিয়ে বিরোধ মীমাংসা করেন। তবে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়ার পরও এ ধরনের ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদ অভিযোগ করে বলেন, সালিশের সিদ্ধান্ত মেনে চলার পরও তার জমিতে রোপণ করা ধানের চারা নষ্ট করে তাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণের দাবি জানান। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
Link Copied