উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপির সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, হাওয়া ভবনের যারা গ্যাং এবং যারা উশৃঙ্খল যুবক তারা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে। এই উশৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ আমরা নিরাপদ মনে করিনা।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর বদলগাছী ডাক বাংলো মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচীতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপি’র মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা একটা ভবনের নাম শুনেছেন—হাওয়া ভবন। এখানে এক সময় গিয়াসউদ্দিন আল মামুন-যাকে সিলভার মামুন বলে। এই ভবনে গিয়ে তারা টাকা বানাইত। কোথায় কাকে তুলে নিয়ে আসবে, কোন ব্যবসায়ীকে দখল দিবে-এই হাওয়া ভবনটা গিয়ে লন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং এবং যারা উশৃঙ্খল যুবক তারা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে। এই উশৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ আমরা নিরাপদ মনে করিনা।
নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে। এর আগের দিন উনি গেলেন ঢাকা মেডিকেলে, প্রিয় জোবাইদা রহমানের সাথে সেলফি তুললেন।
তিনি আরও বলেন, বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে। প্রধানমন্ত্রীর বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেম দেখতে পাচ্ছে। বাংলাদেশের আর কোনো পরিবর্তন দেখতে পায় নাই।
প্রধানমন্ত্রী উদ্দেশ্য করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে শায়েস্ত করার জন্য, বন্যা দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য—আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই।
বন্যার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের চলমান পরীক্ষায় কষ্ট হওয়ায় বিএনপির মন্ত্রীদের উদ্দেশ্য করে নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, আপনাদের সন্তানরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, তারা সাঁতার কেটে গিয়ে পরীক্ষা দিচ্ছে। আহসানুল হক মিলন আমার এলাকার ভাই। উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায়। বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে মনে হয় সে সবচেয়ে ভালো লোক! আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে এবং তার সাথে যে মা-বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে। আপনার চোখে লজ্জা শরম নাই?
সমাধানের পথ দেখিয়ে এনসিপির নেতা আরও বলেন, সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে নিতো তাহলে কী কোনো সমস্যা হতো? যিনি শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থেকে যদি গিয়ে বলত যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি বা এই পরিস্থিতি করে দিচ্ছি বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশে যারা শিক্ষার্থী সুন্দর একটা ব্যবস্থা পেত।
এসসিপির নেতা নাসির উদ্দীন বলেন, আমাদের স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাহলে এই উশৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন, তরুণ লোক তাদের কাছে বাংলাদেশ তুলে দিতে হবে।
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
মেঘনায় চাঁদা না দেওয়ায় বাড়ি দখল ও হামলা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে
সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস
যমুনা নদীতে সরকারি ওষুধ ফেলার চেষ্টা, পিকআপসহ চালক আটক
মির্জাগঞ্জে যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
কুড়িগ্রামে পাঁচ শতাধিক জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির
আত্রাইয়ের সৌদি আরবের সোফা তৈরির কারখানায় নিহত ৭ জনের মরদেহ দেশে আসছে আজ
শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ফটিকছড়িতে ৪ লাখ ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার থেকে যুবক উদ্ধার, পরিচয় নিশ্চিত
মোরেলগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ
মান্দায় বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে