ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ১:২৩

চট্টগ্রাম চন্দনাইশে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের বন্যায় পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা মোহাম্মদ আবু জাফর। গতকাল চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ডের বড় পাড়া এলাকায় প্রায় ২শত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নেজামত আলী,আবদুল সালাম,সিরাজ মিয়া,আবদুর রাজ্জাক,লেয়াকত আলি,আমিন,আলম,ইসমাইল,কাঞ্চন মিয়া প্রমুখ। এসময় আবু জাফর বলেন,টানা ছয় দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চন্দনাইশে শঙ্খ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যেখানে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই কঠিন মুহুর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এলাকায় বানভাসি মানুষের পাশে থাকার প্রত্যয় দুর্গতদের মাঝে শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আকস্মিক এই সংকটের মুহূর্তে দোরগোড়ায় সহায়তা পেয়ে এই এলাকার অনেক অসহায় পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার