নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি নবাবগঞ্জ উপশাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বেলুন ওড়ানোর মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রথম দিনেই এই ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিধান কান্তি হালদার বলেন, বর্তমান সরকার দেশকে ক্যাশলেস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে ভূমিকা রাখবে। তিনি জানান, কৃষিনির্ভর এই অঞ্চলে কিউআর কোড বা অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন।এটি যেমন সময় সাশ্রয়ী, তেমনি টাকা হারানোর ঝুঁকিও কমায়।
পূবালী ব্যাংক গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভাপতির বক্তব্যে নবাবগঞ্জ পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এই তিন দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, অ্যাপ অ্যাক্টিভেশনসহ ডিজিটাল লেনদেনের সুবিধা নিশ্চিত করব। প্রতিটি দোকান ও বাজারে ক্যাশলেস লেনদেনের ছোঁয়া পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন, ২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ফতেহ, ফুলবাড়ি পূবালী ব্যাংক শাখার ম্যানেজার মো: মায়ুনুর রশিদ, বিরামপুর পূবালী ব্যাংক শাখার ম্যানেজার মো: ইসমাইল হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান