ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ১:৪১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে খেলনা গাড়ির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেল ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা পিংকি পাম্পসংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় বাসের যাত্রী রবিউল আলম সিদ্দিকী (পিতা: মো. সিদ্দিক, উপজেলা: টেকনাফ, জেলা: কক্সবাজার)-কে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি খেলনা গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, উদ্ধার হওয়া ১২ হাজার পিস ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন