ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ১:৪৩

 নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ও আদর্শ পল্লী এলাকায় ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
পানিবন্দী এলাকার মানুষের কষ্ট লাঘবে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি পানিবাহিত রোগ বালাই থেকে বাঁচতে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করেন। হঠাৎ পাওয়া এই সাহায্যে পানিবন্দী মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহিদুল ইসলামের পিতা মোবারক মন্ডল, ডার্মা ফার্মাসিউটিক্যালস এর প্ল্যান্ট ম্যানেজার নজরুল ইসলাম, এইচ আর এডমিন ম্যানেজার তারেক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান আলী মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, পানিবন্দী মানুষের এই দুর্যোগ মুহূর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের এই মানবিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন