ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি (SOD) বিষয়ক সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৩৪
নওগাঁর  ধামইরহাটে হেকস ইপার এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ত করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, মেডিক্যাল অফিসার ডাঃ মাহফুজুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ ফয়সাল ইসলাম, ধামইরহাট থানা প্রতিনিধি এসআই ব্রজেশ্বর বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপকারভোগী তেরেসা মার্ডি। এছাড়াও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, প্রকল্প অংশগ্রহণকারী এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 
থ্রাইভ প্রজেক্ট অফিসার লুৎফর রহমানের সঞ্চালনায়  প্রকল্প সমন্বয়কারী মো: তোফাজ্জল হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প বিষয়ে ধারণা, দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, সভার উদ্দেশ্য, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এবং প্রকল্পের এসওডি ও এসডিজিতে অবদানসমূহ উপস্থাপন করেন। এরপর অতিথিবৃন্দের অংশগ্রহণে মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন: "ধামইরহাট উপজেলায় কাজ করার অনেক সুযোগ আছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও কাজ করতে হবে। একই ব্যক্তিকে যাতে একাধিক সহায়তার আওতায় না নিয়ে আসা হয় অর্থাৎ ওভারল্যাপিং (overlapping) যাতে না হয়, সেজন্য তিনি এনজিওদের সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।"  তিনি ডাসকো ফাউন্ডেশনকে প্রকল্পের কার্যক্রম স্থানীয় চাহিদার আলোকে প্রকল্প প্রণয়ন করার আহ্বান জানান।

এমএসএম / Aminur

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন