ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৩৬

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে আবেগাপ্লুত নেইমার জুনিয়র জাতীয় দলের হয়ে নিজের যাত্রার সমাপ্তির ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখানেই (মেটলাইফ স্টেডিয়ামে) আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

নেইমারের এমন মন্তব্যের পর অনেক সমর্থকই মনে করছেন, বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে এটাই ছিল তার শেষ উপস্থিতি। তবে আরেকটি অংশের বিশ্বাস, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ২০৩০ বিশ্বকাপে ফেরার সুযোগ এখনও রয়েছে। তাদের যুক্তি, চলতি আসরে লিওনেল মেসি ৩৯ বছর এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে খেলেছেন। তাই বয়সকে বাধা হিসেবে দেখছেন না তারা।

চলতি বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন নেইমার। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলও করেন তিনি। এরই মধ্যে কনটেন্ট নির্মাতা নার্ড সোলের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটির ক্যাপশনে প্রশ্ন তোলা হয়, ‘এখনো কি সময় আছে? শেষবারের মতো কি বিশ্বকাপ খেলতে পারবেন নেইমার?’

ভিডিওটিতে ২০২৬ সালের নেইমারকে নিজের শৈশবের সংস্করণের সঙ্গে কথোপকথনে দেখা যায়। সেখানে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ উঠে আসে। পরে ভবিষ্যতের এক দৃশ্যে ২০৩০ সালের নেইমারকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখানো হয়। ছোটবেলার নেইমার ভবিষ্যতের নিজেকেই আরেকবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

ভিডিওটি দেখে নেইমার মন্তব্যের ঘরে কয়েকটি আবেগঘন ইমোজি পোস্ট করেন। তার সেই প্রতিক্রিয়া অল্প সময়ের মধ্যেই প্রায় ২০ লাখ লাইক পায়। এরপর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়—হয়তো ২০৩০ বিশ্বকাপে ফের জাতীয় দলে খেলার বিষয়টি বিবেচনা করতে পারেন ব্রাজিলিয়ান তারকা।

তবে ম্যাচ শেষে বিদায়ের ইঙ্গিত দিলেও এখনও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নেইমার।

অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তের দাবি, জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত করেছেন নেইমার এবং ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দীর্ঘমেয়াদি পরিকল্পনায়ও নেইমারের জায়গা নেই। পাশাপাশি তার ক্লাব সান্তোসে ভবিষ্যৎ নিয়েও শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

Parna / Parna

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

বিশ্বাসভঙ্গ : বার্সা ছাড়ার পেছনের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করলেন রোনালদো

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা

মেসির বাবা হোর্হে আর নেই

ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন,‘হতাশাজনক’

‘সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’

বিসিবিতে বহাল তবিয়তে পাপনের মদদপুষ্ট দুর্নীতির বরপুত্র প্রধান নির্বাহী সুজন

মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির

পাকিস্তানের স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ, হাতছাড়া ম্যাচের লাগাম

আগস্টের শেষেই নারী এশিয়া কাপ, আয়োজক আরব আমিরাত

টের স্টেগেনকে ছেড়ে দিলো বার্সেলোনা

নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল: আনচেলত্তি

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?