ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বোদায় সরকারি প্রজ্ঞাপন না মেনে সহঃ প্রধান শিক্ষক কে বাদ দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৪২

পঞ্চগড়ের বোদা উপজেলায় সাকোয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের পর সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব না দিয়ে বিধিবহির্ভূত ভাবে সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম জেলা প্রশাসক, পঞ্চগড়ের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সূজার পদত্যাগ করার পর প্রচলিত বিধি-বিধান ও সরকারি পরিপত্র অনুসরণ না করে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়নি। পরিবর্তে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে, যা সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী বলে তিনি দাবি করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ৬ জুন ২০১১, ৯ জুলাই ২০১২ এবং সর্বশেষ ৫ জুন ২০২৪ তারিখের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য বা অনুপস্থিত থাকলে সহকারী প্রধান শিক্ষক থাকলে তাঁর কাছেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করতে হবে। সহকারী প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ না করলে অন্য কোনো শিক্ষককে ওই দায়িত্ব দেওয়ার সুযোগ নেই।
আশরাফুল আলমের দাবি, তিনি দায়িত্ব গ্রহণে কোনো ধরনের অপারগতা প্রকাশ করেননি। তারপরও তাঁকে দায়িত্ব না দিয়ে অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়ায় সরকারি নির্দেশনা লঙ্ঘন করা হয়েছে।
এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বিধি-বিধান অনুযায়ী তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলামকে একাধিক বার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেন নাই। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত