পেকুয়ায় বন্যার গ্রাসে আনাবিয়া এগ্রো, ক্ষতির আশঙ্কা ২ কোটি টাকা
কক্সবাজারের পেকুয়া উপজেলায় চলমান বন্যা ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে টৈটং সোনাইছড়ি এলাকায় আনাবিয়া এগ্রোর ১৬ একর আয়তনের মাছের প্রজেক্ট। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন প্রজেক্টের মালিক।
জানা গেছে, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রকল্পটিতে হঠাৎ করে পানি প্রবেশ করে। মাছ রক্ষায় প্রকল্পের চারপাশে নেট দিয়ে বাঁধ তৈরি করে সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত প্রবল স্রোতের কাছে সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে পুরো প্রকল্প পানিতে তলিয়ে যায় এবং অধিকাংশ মাছ ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আনাবিয়া এগ্রোর প্রজেক্ট মালিক শাহাদাত কবির বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও বিপুল পরিমাণ ব্যাংক ঋণ বিনিয়োগে গড়ে তোলা এই মাছের খামারটি বন্যার কারণে মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে। এতে ৪টি পুকুরে প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে।
তিনি আরও বলেন, নেট দিয়ে বাঁধ দিয়ে অনেক চেষ্টা চালিয়েও প্রকৃতির সঙ্গে পারলাম না। চোঁখের সামনে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের মাছের প্রজেক্টটি শেষ হয়ে গেল। প্রকৃতির সাথে যুদ্ধ করে ঠিকে থাকতে পারলাম না। আমি শেষ হয়ে গেলাম, আমার সব শেষ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
পেকুয়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, আনাবিয়া এগ্রোর মৎস প্রজেক্টটি তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। তারা লিখিত ভাবে জানালে বিষয়টি উচ্চ মহলে জানাবো।
স্থানীয়রা জানান, চলমান বন্যায় পেকুয়ার বিভিন্ন এলাকার মাছের ঘের ও কৃষিজমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান