ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৪৭

পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়ীতে নিয়ে গিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে| এ ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামের অভিযুক্তকে ব্যক্তিকে সোমবার (১৩ জুলাই) রাতেই গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ|
ভুক্তভোগী দুই শিশু অভিযুক্তের প্রতিবেশী| এ ঘটনায় বোদা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে|
পুলিশ ও এজাহার জানা যায়, ভুক্তভোগী ছয় বছরের একটি শিশুমে কয়েকদিন পূর্বে অভিযুক্ত আমিনুল ইসলাম বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে নিজ বাড়ীতে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে, ঘটনার পর শিশুদের কান্না না করতে এবং পরিবারদের সদস্যদের না জানাতে বলা হয়| এসময় তাদের প্রাণনাশের হুমকিও দেয়া হয়| বিষয়টি জানাজানি না হলেও দুদিন পরেই আরেক পাঁচ বছরের শিশুকে একই কৌশলে বিস্কুটের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে| শিশুটি তার বাবা মাকে জানালে ওই শিশুর বাবা বোদা থানায় অভিযোগ দায়ের করে| পরে পুলিশ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীর সহযোগীতায় অভিযুক্তকে ২ ঘন্টার মধ্যেই আটক করে|
ভুক্তভোগী এক শিশুর চাচী ঘটনার বর্ণনা দিয়ে জানান, কান্নাকাটি করতে দেখে তিনি দুই শিশুকে জিজ্ঞাসা করেন| তখন ছয় বছর বয়সী শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল| এরপর পাঁচ বছর বয়সী শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে| তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়|
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ হাসান বলেন, গতরাতে দুই শিশুর পরিবার হাসপাতালে নিয়ে আসে| শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে| আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি| শিশু দুইটি বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে|
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই একাধিক টিম অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে আটক করেছি| এ ঘটনায় থানায় দুইটি পৃথক মামলার এজহার দায়ের করা হয়েছে| আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে|

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন