ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৪৮

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন- বাঘা থানাধীন ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আজের প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৪৬)।

থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০১৯ তারিখে শহিদুল ইসলামকে শুকনা গাঁজা বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সাজা প্রদান করেন।

সাজা পরোয়ানা থানায় আসার পর অফিসার ইনচার্জ জনাব মো. সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই আব্দুল মালেক ও কনস্টেবল আমিরুল সঙ্গীয় ফোর্সসহ রবিবার (১৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাঘা থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত