শেরপুরে শিক্ষার প্রেরণায় জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শিক্ষার প্রেরণায় বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষা গ্রহণে আরও উৎসাহিত করার লক্ষ্যে সোমবার নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর ফরিদা ইয়াসমিন।
পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান।
জেলা প্রশাসক শিশুদের স্বপ্ন দেখতে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেন।
এ সময় ঝরে পড়া প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পাঠে আরও মনোযোগী করতে ১৫০টিরও বেশি শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল প্রদান করেন।
তিনি বলেন, প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থ, আনন্দময় ও খেলাধুলাবান্ধব পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
পরিদর্শনকালে বিদ্যালয়ের অবকাঠামো, পরিচ্ছন্নতা, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন, শেরপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied