ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ২০ বছরেও সংস্কার হয়নি সড়ক জনদুর্ভোগ চরমে


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৫২
 মনোহরগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রায় ২০  বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর আনিছের দোকান থেকে আব্দুল আজিজ ব্যাপারী  বাড়ি পর্যন্ত প্রায় ১.৮৫০ কিলোমিটার কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে কাদা, বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে এটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে কোথাও কোথাও কাদা এতটাই বেড়েছে যে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলেও দেখা দিচ্ছে নানা প্রতিবন্ধকতা। দীর্ঘ ২০ বছর ধরে সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয় বাসিন্দা আলী মিয়া বলেন, দীর্ঘ ২০  বছর ধরে সড়কটি অবহেলিত। বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। আমরা ঠিকমতো মসজিদে যেতে পারি না।
শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠাতেও দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবি, সড়কটি সংস্কার হলে মির্জাপুর এবং নরহরিপুর দুই গ্রামের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা কার্যক্রম ও স্বাস্থ্যসেবা গ্রহণেও ব্যাপক সুবিধা হবে।
মনোহরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শাহ আলম বলেন, এ বিষয়ে লিখিত আবেদন পেলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী বলেন,  সড়কটি সরেজমিনে পরিদর্শন করা হবে। চলতি অর্থ বছরেই সড়কটি সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ