ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

২০ বছর পর সেমিতে স্পেন ও ফ্রান্স, জমে উঠেছে মনস্তাত্ত্বিক লড়াই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৫৫

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ২০ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। 

ফাইনালে ওঠার লড়াইয়ে কাগজে-কলমে এই দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য। তবে মঙ্গলবারের (১৪ জুলাই) এই হাইভোল্টেজ সেমিফাইনালের আগেই মাঠের বাইরের ‘মাইন্ড গেম’ বা মনস্তাত্ত্বিক লড়াই জমে উঠেছে। 

দুই দলের খেলোয়াড়দের পক্ষ থেকেই ম্যাচ নিয়ে প্রত্যাশা, ব্যক্তিগত পারফরম্যান্স এবং ফেভারিট কারা—তা নিয়ে আসছে নানা মন্তব্য। 

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ইতোমধ্যেই বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে এই সেমিফাইনালের ‘ফেভারিট’ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, স্পেনের খেলোয়াড়রা বিশ্বকাপের শীর্ষ গোলদাতা কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি হতে মুখিয়ে আছেন। 

বিশ্বকাপের মঞ্চে এর আগে মাত্র একবারই এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ২০০৬ সালের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ‘লে ব্লুজ’। তবে সম্প্রতি দুই দল যখনই মুখোমুখি হয়েছে, শেষ হাসি হেসেছে স্পেনই। 

ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়েছিল স্পেন। এছাড়া গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল স্প্যানিশরা। এবার তাই ফ্রান্সের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া তারা। 

এদিকে, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। সম্প্রতি তিনি বলেন, ‘গত দুটি ম্যাচে আমরা ফ্রান্সকে হারিয়েছি। ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। মাঠে কী হয় দেখা যাবে, তবে আমরা মোটেও ভীত নই।’ 

ইয়ামালের আক্রমণভাগের সতীর্থ নিকো উইলিয়ামসও একই সুর মেলালেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিংগিতো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, মোটেও না। এই দলকে দুবার হারিয়ে আমরা ইতোমধ্যেই আমাদের যোগ্যতা প্রমাণ করেছি। এটা অহংকার নয়, বরং আমাদের আত্মবিশ্বাস এবং কিছুটা আত্মসম্মান।’ 

চলতি বিশ্বকাপে ৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা হিসেবে আছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার মুখোমুখি হওয়া প্রসঙ্গে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি বলেন, ‘সে আমাকে ভয় ধরাতে পারে না।’ 

তবে এমবাপ্পের দক্ষতার প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘সবাই তার গুণ সম্পর্কে জানে। সে ম্যাচে নিষ্ক্রিয় থাকলেও যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। লামিনের মতোই সে অনন্য। তার বিরুদ্ধে পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে।’ 

‘এটি একটি ফাঁদ’: ফরাসি শিবিরের সতর্কতা 

স্প্যানিশ খেলোয়াড়দের এই আক্রমণাত্মক মন্তব্যগুলোকে ফ্রান্সের সেন্টারব্যাক ইব্রাহিমা কোনাতে একটি ‘ফাঁদ’ হিসেবে দেখছেন, যে ফাঁদে তারা পা দিতে চান না। 

স্প্যানিশ ফুটবলারদের কথার জবাবে কোনাতে বলেন, ‘না, না... সত্যি বলতে, বাইরে কে কী বলছে তা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের কাউকে ভয় পাওয়ার দরকার নেই। প্রতিযোগিতার এই পর্যায়ে আমাদের বিনয়ী থাকতে হবে এবং এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না। 

তারা যা খুশি বলতে পারে। আমরা আমাদের সেরা প্রস্তুতি নেব এবং ম্যাচ শেষে দেখা যাবে জয় কার হয়।’ 

Parna / Parna

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

বিশ্বাসভঙ্গ : বার্সা ছাড়ার পেছনের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করলেন রোনালদো

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা

মেসির বাবা হোর্হে আর নেই

ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন,‘হতাশাজনক’

‘সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’

বিসিবিতে বহাল তবিয়তে পাপনের মদদপুষ্ট দুর্নীতির বরপুত্র প্রধান নির্বাহী সুজন

মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির

পাকিস্তানের স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ, হাতছাড়া ম্যাচের লাগাম

আগস্টের শেষেই নারী এশিয়া কাপ, আয়োজক আরব আমিরাত

টের স্টেগেনকে ছেড়ে দিলো বার্সেলোনা

নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল: আনচেলত্তি

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?