কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগ
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কনস্টেবল আব্বাসের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, মাদক মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং কথিত মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে কনস্টেবল আব্বাস তার প্রভাব খাটিয়ে কথিত মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা গ্রহণ করেছেন। তাদের অভিযোগ, কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে মেহেরপুর রোড বাইপাস মোড়সংলগ্ন এলাকার কথিত মাদক ব্যবসায়ী এবং ভেড়ামারা উপজেলার দক্ষিণ ফারাকপুর রেলগেট এলাকা থেকেও তিনি নিয়মিত অর্থ গ্রহণ করতেন।
অভিযোগকারীদের আরও দাবি, এ-সংক্রান্ত একটি ভিডিওতে কনস্টেবল আব্বাসকে টাকা গুনতে দেখা যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে কনস্টেবল আব্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন